রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
শিরোনাম :
মীর কাসেমের ফাঁসি কার্যকর মীর কাসেমের দাফন সম্পন্ন লাশ নেয়া হচ্ছে হরিরামপুরে যেভাবে ফাঁসি কার্যকর বাংলার খান থেকে জামায়াতের খাজাঞ্চি
'পুরুষরা তাকালে তো আপনি গর্ভবতী হবেন না'
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৫:০৪
অঅ-অ+
'চোখের দৃষ্টিতে কেউ নিশ্চয়ই গর্ভবতী হয়ে যায় না'। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক নারীর দেয়া এই পোস্টটি ফেসবুকে দশ হাজারেরও বেশি লাইক পেয়েছে, শেয়ারও হয়েছে অনেকবার।
কেরালার অ্যাকাউন্টেন্ট ও পার্টটাইম শিক্ষক ভানজানা বাসুদেব এই পোস্টটি দিয়েছিলেন তার ফেসবুকে।
কেরালার পুলিশ কমিশনার ঋষিরাজ সিংয়ের এক বক্তব্যের প্রেক্ষিতে এই পোস্টটি করেছিলেন ভানাজা বাসুদেব।
ঋষিরাজ সিং বলেছিলেন, কোনো পুরুষ নারীর দিকে ১৪ সেকেন্ডের বেশি তাকালেই হয়রানির দায়ে তার শাস্তি হওয়া উচিত, জেল হওয়া উচিত। যদিও এ ধরনের কোনো আইন নেই।
আর ওই বক্তব্যের পর একটি নিউজ আউটলেট একজন পুরুষের চোখের দৃষ্টির ১৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল কোনো জায়গায় পুরুষের দৃষ্টি খারাপ মনে হতে পারে এই ১৪ সেকেন্ডের মধ্যে।
যদিও ভানজানা বলতে চাইছিলেন যদি এমন কোনো আইন থেকেও থাকে তাহলে সেটা হবে 'ডাবল স্ট্যান্ডার্ডের কেইস'।
ভানজানা বাসুদেব লিখেছেন, 'সত্যি কথা বলতে কি, কোন সুপুরুষ যদি আমার পাশ দিয়ে যায় তাহলে তো আমিও তার দিকে তাকাই। যদি সেটা মন্দিরে হয় তাহলেওতো তাকাই। চার্চ, বাস স্টপ, মাছের বাজার বা কর্মক্ষেত্র আমি সুপুরষের দিকে তাকাই, ভালোভাবেই তাকে দেখি'।
তিনি মনে করেন, পুরুষের জন্য যদি এমন আইন প্রয়োগ করা হয় তাহলে সেটা হবে ভন্ডামি। 'আর এটা কিভাবে সম্ভব?' তিনি প্রশ্ন তোলেন।
ভানজানা আরও লিখেছেন, 'কোনো মেয়েদের দিকে কোনো ছেলে যেন ১৩.৫৯ সেকেন্ডের বেশি না তাকায়- সেটা কিভাবে তারা যাচাই করবে? তারা কি বলবে আজকের জন্য কোটা শেষ?'
তিনি এও লিখেছেন, 'আমি অন্য কারো মতামত জানি না। আমি যতটা বুঝি এটা কোনো হয়রানি নয়। এটা অনেকে মজার ছলে করে। চোখের দৃষ্টিতে তো আপনি গর্ভবতী হয়ে যাবেন না'।
তার এই কমেন্টের পর তিনি যে প্রতিক্রিয়া পেয়েছিলেন সব তার পক্ষে ছিল না। কিছু মানুষ তাকে বাস্তবধর্মী লেখা বলে প্রশংসা করেছে। আর কিছু মানুষ সমালোচনা করেছে।
সূত্র: বিবিসি বাংলা।
সর্বাধিক পঠিত
মীর কাসেমের ফাঁসি: যুগান্তরের ২৫ প্রতিবেদনদিগন্ত থেকে ফাঁসির দড়িতে৬ নম্বর ফাঁসি, কাশিমপুরে প্রথমসোমবার জামায়াতের অর্ধদিবস হরতালমীর কাসেমকে মানিকগঞ্জে দাফন না করতে বিক্ষোভনিখোঁজ ইউপি চেয়ারম্যানের লাশ সনাক্তমীর কাসেমের কবর খুড়বেন সামেজ উদ্দিনজঙ্গিদের কোনো মানবাধিকার নেই: আইজিপিচাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে মূলপর্বে বাংলাদেশগাজীপুরে ৪ প্লাটুন বিজিবি, রেড এলার্ট জারি
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৮৪১৯২১১-৫, রিপোর্টিং : ৮৪১৯২২৮, বিজ্ঞাপন : ৮৪১৯২১৬, ফ্যাক্স : ৮৪১৯২১৭, সার্কুলেশন : ৮৪১৯২২৯। ফ্যাক্স : ৮৪১৯২১৮, ৮৪১৯২১৯, ৮৪১৯২২০
E-mail: jugantor.mail@gmail.com
Developed By : orangebd
Comments
Post a Comment